মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোক্তার আলী নারায়ণগঞ্জের গোগনগর বাড়িরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২২ সালের ২০ নভেম্বর ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামী মোক্তার আলীর বাকবিতণ্ডা হয়। ঝগড়ার এক পর্যায়ে মোক্তার উত্তেজিত হয়ে স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ মোক্তার আলীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আসামিকে আদালতে তোলা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্ত্রীর হত্যাকাণ্ডে নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
আদালতের পরিদর্শক আব্দুস সামাদ জানান, রাষ্ট্রপক্ষ মামলার বিচারকাজ চলাকালে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করে। আসামির স্বীকারোক্তি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
বার্তা নিউজ/এমএনকে













