শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে নৃত্যাঞ্চলের রজতজয়ন্তী উৎসব পালিত
বাংলাদেশের অন্যতম সুপরিচিত নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। নৃত্য, সংস্কৃতি, সৃজনশীলতা ও নতুন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণে এই উৎসব দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি স্মরণীয় আয়োজন হিসেবে উদযাপিত হয়।