ঈদ ফিরতি ট্রেনযাত্রার শেষ দিনের টিকিট মিলবে আজ
পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ বৃহস্পতিবার (১৯ মার্চ)। এদিন অনলাইনে আগামী ২৯ মার্চের ট্রেনের টিকিট পাওয়া যাবে। যাত্রীদের সুবিধার্থে বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় শতভাগ অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।