ডিজেল কেরোসিনের বাড়তি দামের চাপে লোকসানে শিল্প উদ্যোক্তারা
হঠাৎ ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বাড়তি ব্যয় সমন্বয় করেও বন্ধ হয়ে যেতে পারে অনেক উৎপাদনমুখী শিল্প-কারখানা। প্রধানমন্ত্রী দেশে ফিরলেই ডিজেলের দাম পুনর্বিবেচনা হবে, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। তাদের মতে, করোনার ক্ষত কাটিয়ে অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছে তখন ব্যবসায়ীদের বাড়তি খরচের ঝুঁকিতে ফেলবেন না প্রধানমন্ত্রী।