টিকে থাকতে হলে মুসলিমদেরকে এআই বুঝতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মুসলিম স্কলার ও সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি সতর্ক করে বলেছেন, প্রযুক্তিতে পিছিয়ে পড়লে মুসলিম সমাজ আবারও বাইরের শক্তির প্রভাব ও আধিপত্যের শিকার হতে পারে।