শিক্ষার্থীরা এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি জানান। আজ মঙ্গলবার (১৪ জুলাই) ১২টায় বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
অবরোধে অংশ নেওয়া একজন শিক্ষার্থী বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে, পরীক্ষার আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় দেওয়া হয়নি, প্রশ্নপত্র আগের বছরের তুলনায় কঠিন ছিল এবং কিছু প্রশ্ন সিলেবাসের বাইরের ছিল।
শিক্ষার্থীরা আরও বলেন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও একটি শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও অন্য বোর্ডগুলোতে তা করা হয়নি। এতে বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে বলে তাদের দাবি।
বিক্ষোভকারীরা বলেন, তাদের উত্থাপিত সমস্যাগুলোর সমাধান না করায় এবং শিক্ষামন্ত্রীর মন্তব্যে তাঁরা ক্ষুব্ধ। এসময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি বিদ্যমান পরীক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবিও জানান।
বার্তা নিউজ/আরপিডি











.webp)

