মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান (জি, আর্টিলারি)-এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল এবং বর্ষালুপাড়া বিওপির নিয়মিত টহলদল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৩৯৬/৫-আর সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. দুলাল হোসেন (৩৬) ও মো. কলিম উদ্দিনকে (৪০) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।
অভিযানে আরও দুটি বাটন মোবাইল ফোন, দুটি সিমকার্ড, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথর ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান (জি, আর্টিলারি) জানিয়েছেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে 'জিরো টলারেন্স' নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা নিউজ/ এসভিএন











.webp)

