মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৪১ মিনিটে ফুকেট থেকে ছেড়ে আসা এআই২৩৭৯ নম্বর ফ্লাইটটি সকাল ১১টায় দিল্লির বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমানটি নিরাপদে অবতরণের পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে বিমানবন্দরের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। ফ্লাইটটি এয়ারবাস এ৩২০ মডেলের একটি উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত করবে বলে আশা করা হচ্ছে।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, ফুকেট থেকে দিল্লিগামী বিমানটি মাঝআকাশে উড্ডয়নরত অবস্থায় সাময়িক ঝাঁকুনির মুখোমুখি হয়, যার ফলে মুহূর্তের জন্য উচ্চতায় পরিবর্তন আসে। তবে বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী ও ক্রু নিরাপদে নেমেছেন। তিনি আরও জানান, কারও গুরুতর আঘাত লাগেনি। সামান্য আহতদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার জন্য বিমানবন্দরেই এয়ারলাইন্সের প্রতিনিধি ও চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা এয়ার ইন্ডিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার এবং ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।
বার্তা নিউজ/আরএসএল










.webp)


.webp)
