বার্তাbarta.news
● BMD forecasts continued rainfall throughout July● Bus services suspended on all routes from Rajshahi● US restart blockade on Harmuz & imposes 20%toll on merchant ships● US missile stockpiles decline amid conflict with Iran● UK to list Iran’s irgc as ‘terror’ threat● Iran publishes ai image targeting Donald Trump● Middle East tensions & climate change push global food prices higher● Houthis claim attack on Saudi Arabia after Sanaa Airport strike● France swelters as heatwave continues ahead of bastille day● হবিগঞ্জে কমছে বন্যার পানি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র● BMD forecasts continued rainfall throughout July● Bus services suspended on all routes from Rajshahi● US restart blockade on Harmuz & imposes 20%toll on merchant ships● US missile stockpiles decline amid conflict with Iran● UK to list Iran’s irgc as ‘terror’ threat● Iran publishes ai image targeting Donald Trump● Middle East tensions & climate change push global food prices higher● Houthis claim attack on Saudi Arabia after Sanaa Airport strike● France swelters as heatwave continues ahead of bastille day● হবিগঞ্জে কমছে বন্যার পানি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র
প্রচ্ছদবাংলাদেশআন্তর্জাতিকখেলাধুলাবিনোদনমতামতধর্মসাহিত্যচাকরিভিডিওEnglish Newsবিবিধভ্রমণতারুণ্য

জেলার সংবাদ

দীর্ঘ ৮ বছর পর সুন্দরবনের ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

বার্তা নিউজ

২ ঘন্টা আগে
FacebookTwitterWhatsApp
দীর্ঘ ৮ বছর পর সুন্দরবনের ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

দীর্ঘ ৮ বছর পর সুন্দরবনের ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার সদর দপ্তর চত্বরে আনুষ্ঠানিকভাবে বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহাঙ্গীর শেখসহ তার ২৭ জন সহযোগী কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলামের নিকট আত্মসমর্পণ করেন। এ সময় তাদের কাছে থাকা ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজসহ এসব অস্ত্র ও গুলি কোস্ট গার্ডের নিকট জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে এই দস্যু বাহিনীটি আত্মসমর্পণ করে।

 

আত্মসমর্পণকারী বনদস্যুরা হলেন বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইউব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কামরুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাজাহান শেখ (৪২), হেলাল (৩৮), আকরাম শেখ (৪৫), নুরুল ইজারদার (৫০), হাসান শেখ (২৭), কামরুল শেখ (২৮), জিয়া শেখ (৩৮), কবির সুলতান (৫৫), কাইয়ুম জমাদ্দার (৪০), শরিফুল ইসলাম বয়াতি (২১) ও মোঃ জয়নাল আবেদীন (৩৮)। আত্মসমর্পণকৃত এই বনদস্যুরা খুলনা, বাগেরহাট ও পিরোজপুর জেলার বাসিন্দা। ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণকারী ডাকাতদের পুনর্বাসনের ব্যবস্থাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

আত্মসমর্পণকৃত বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান, ভয়াবহ জীবনের ঝুঁকি এবং স্বাভাবিক জীবনে ফিরে সরকারের পুনর্বাসন ও আইনি সহায়তার সুযোগ পাওয়ার কারণে আমরা স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যে আলোর পথে ফিরে এসেছি। এছাড়া সুন্দরবনে প্রকৃতি ও টিকে থাকার কঠিন বাস্তবতার কাছে পরাজিত হয়ে অনেকেই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

 

এর আগেও সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ জন বনদস্যু অস্ত্র ও গুলিসহ এবং ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীসহ মোট ৭ জন বনদস্যু অস্ত্র ও গুলিসহ অনানুষ্ঠানিকভাবে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। জব্দকৃত অস্ত্র, গুলি ও আত্মসমর্পণকৃত বনদস্যুদের পুনর্বাসনের ব্যবস্থাসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তা নিউজ/ এসভিএন
 

আরও পড়ুন

গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জে পিতা হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ৭ কেজি ওজনের কষ্টিপাথর জব্দ, আটক ২

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ৭ কেজি ওজনের কষ্টিপাথর জব্দ, আটক ২

ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) বিশেষ অভিযানে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর, দুটি মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ দুজনকে আটক করা হয়েছে।

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বন্যা দুর্যোগের মধ্যে কঠিন পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ নানা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্র কঠিন হওয়া এবং সব শিক্ষা বোর্ডে একযোগে পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।

নরসিংদীতে বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়!

নরসিংদীতে বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়!

নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে সাখাওয়াত হোসেন নামের এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এমনকি মারধরের একপর্যায়ে ওই ব্যবসায়ীর কানে কামড় দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগও পাওয়া গেছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে এক বছরের শিশুকে মায়ের দুধ খাওয়ানোর সময় শ্বাসনালীতে দুধ আটকে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।

দীর্ঘ ৮ বছর পর সুন্দরবনের ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

দীর্ঘ ৮ বছর পর সুন্দরবনের ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

দীর্ঘ ৮ বছর পর ফের আত্মসমর্পণ করলেন সুন্দরবন দাপিয়ে বেড়ানো বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহাঙ্গীর শেখসহ তার ২৭ জন সহযোগী।

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত লরি চালকের মরদেহ চট্টগ্রাম থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত লরি চালকের মরদেহ চট্টগ্রাম থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত এক লরি চালকের মরদেহ চট্টগ্রামের মিরসরাই থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ফারদিন মডেল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত ওই চালকের নাম জামাল (৫৬), যিনি ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচার মৃত মুনাফ বেপারীর ছেলে।

দিনের সর্বশেষ

আরও দেখুন
BMD forecasts continued rainfall throughout July

BMD forecasts continued rainfall throughout July

English News
Bus services suspended on all routes from Rajshahi

Bus services suspended on all routes from Rajshahi

English News
US restart blockade on Harmuz & imposes 20%toll on merchant ships

US restart blockade on Harmuz & imposes 20%toll on merchant ships

English News
US missile stockpiles decline amid conflict with Iran

US missile stockpiles decline amid conflict with Iran

English News
UK to list Iran’s irgc as ‘terror’ threat

UK to list Iran’s irgc as ‘terror’ threat

English News
Iran publishes ai image targeting Donald Trump

Iran publishes ai image targeting Donald Trump

English News