বিশেষ করে স্প্যানিশ শিবিরে যখন লামিন ইয়ামালের মতো বর্তমান সময়ের অন্যতম সেরা উইঙ্গার রয়েছেন, তখন তাকে আটকাতে ফরাসিদের আলাদা পরিকল্পনা সাজানো ছাড়া কোনো বিকল্প নেই। আর হাইভোল্টেজ এই ম্যাচের আগেই মাঠে ইয়ামালকে নিষ্ক্রিয় করে রাখার সেই বিশেষ কৌশলের কথা তুলে ধরেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।
সংবাদ সম্মেলনে বার্সেলোনার এই তরুণ তারকার কার্যকারিতা কমানোর বিষয়ে প্রশ্ন করা হলে দেশম স্বীকার করেন যে, মাঠে একা একা তাকে সামলানো বেশ কঠিন একটি চ্যালেঞ্জ। তবে ফরাসি কোচ প্রতিপক্ষকে সতর্ক করে দিয়ে বলেছেন, স্পেনের রক্ষণভাগ কাঁপিয়ে দেওয়ার মতো যথেষ্ট অস্ত্র তার দলেও আছে।
তিনি জানান, তাদের মূল লক্ষ্যই থাকবে মাঠে ইয়ামালসহ স্পেনের অন্য খেলোয়াড়দের প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনা এবং এ জন্য তাদের হাতে বেশ কিছু কৌশলও রয়েছে।
ফরাসি কোচ আরও জানান, স্পেন সাধারণত বল নিজেদের পায়ে রেখে প্রতিপক্ষের ওপর তীব্র চাপ সৃষ্টি করতে পছন্দ করে এবং এই কারণেই তারা টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে, কারণ অন্য দলগুলো তাদের কাছ থেকে বেশিক্ষণ বল নিজেদের পায়ে রাখতে পারেনি। তবে দেশম দৃঢ়তার সঙ্গে মনে করিয়ে দেন, বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষ স্পেনকেও বিপদে ফেলার মতো পূর্ণ সক্ষমতা ফরাসি দলের রয়েছে।
বার্তা নিউজ/আরপিডি

.webp)










