সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হোয়াইট হাউস এই বার্তাটি প্রকাশ করে। সেখানে ওভাল অফিসের ঐতিহ্যবাহী ‘রেজোলিউট ডেস্ক’-এর পেছনে ট্রাম্পের গম্ভীর ও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার একটি ছবি প্রকাশ করা হয়।
ছবির ওপর বড় অক্ষরে লেখা ছিল: ‘পিএসএ: ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’ (PSA: TRUMP IS STILL YOUR PRESIDENT)। মূলত সাধারণ মানুষের অবগতির জন্য বা জনস্বার্থে প্রচারিত ঘোষণা বোঝাতে এখানে ‘পিএসএ’ সংক্ষিপ্ত রূপটি ব্যবহার করা হয়েছে।
বার্তা নিউজ/এসডব্লিউএন











