প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদে নির্বাচিত কর্মীকে মূলত সম্ভাব্য ক্রেতাদের আউটবাউন্ড কল করা, পণ্যের গুণগত মান ও সেবা সম্পর্কে বিস্তারিত জানানো এবং ফোনের মাধ্যমে বিক্রয় সম্পন্ন করার দায়িত্ব পালন করতে হবে।
মূল দায়িত্ব সমূহ-
সম্ভাব্য ক্রেতাদের আউটবাউন্ড কল করা এবং লিড তৈরি করা।
- সম্ভাব্য ক্রেতাদের কাছে পণ্যের বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ ব্যাখ্যা করা।
- বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা।
- সম্ভাব্য লিড এবং ক্রেতাদের তথ্যের ডেটাবেজ বজায় রাখা।
- ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া ও সমস্যার সমাধান করে চমৎকার গ্রাহক সেবা নিশ্চিত করা।
- প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সেলস টিমের সাথে যৌথভাবে কাজ করা।
প্রয়োজনীয় যোগ্যতা-
টেলিমার্কেটিং বা সেলস-এ ন্যূনতম ৬ মাস থেকে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।
চমৎকার যোগাযোগ এবং আলোচনা করার (Negotiation) দক্ষতা।
দলগত এবং ব্যক্তিগতভাবে কাজ করার ক্ষমতা।
বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে লক্ষ্য-ভিত্তিক ও চালিত হওয়ার মানসিকতা।
সিআরএম (CRM) সফটওয়্যার বা সমমানের টুলস ব্যবহারের পারদর্শিতা।
সুযোগ-সুবিধা-
যোগ্যতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন ও পারফরম্যান্সের ভিত্তিতে আকর্ষণীয় ইনসেনটিভ।
প্রশিক্ষণ এবং ক্যারিয়ার উন্নয়নের সুযোগ।
বন্ধুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক কাজের পরিবেশ।
প্রতিষ্ঠানে ক্যারিয়ারের অগ্রগতি ও পদোন্নতির সুযোগ।
আগ্রহী যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য আপনার আপডেটেড সিভি পাঠানঃ career@zatiq.com এই ইমেইলে।
ইমেইলের সাবজেক্ট হবে "Tele Sales Executive Application"
বার্তা নিউজ/এইচএপি














