রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ইউনিটটির উৎপাদন পুনরায় শুরু হয়। সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, গত ১৩ সেপ্টেম্বর (রবিবার) সকালে কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামত শেষে এক সপ্তাহ পর আজ সকাল থেকে এটি আবারও সচল করা হয়। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিটই চালু রয়েছে এবং কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। দুটি ইউনিট সচল থাকায় কেন্দ্রটি থেকে উৎপাদন বেড়ে বর্তমানে মোট ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
বার্তা নিউজ/আরএসএল


.webp)







