রবিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে ৬৪৫ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনসহ সর্বমোট ৭৩৮ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বিগত সাড়ে তিন মাসেরও বেশি সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮ হাজার ৮৪৪ জন শিশু। তাদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৫ হাজার ১২২ জন।
বার্তা নিউজ/আরএসএল














