ভেনেজিয়ার বিপক্ষে ফিওরেন্তিনার ৪-২ গোলের জয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করে দলের জয়ের নায়ক হয়েছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। একই সঙ্গে গড়েছেন নতুন রেকর্ড।
মাস্তানতুনোর অসাধারণ নৈপুণ্যে চলতি মৌসুমে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে ফিওরেন্তিনা। রোমাঞ্চকর ম্যাচটিতে দলের চার গোলের তিনটিই এসেছে তার পা থেকে।
১৯ বছর ২৮ দিন বয়সে ফিওরেন্তিনার জার্সিতে হ্যাটট্রিক করে ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছেন মাস্তানতুনো।
এদিন তিনি পেছনে ফেলেছেন লিওনেল মেসির একটি বয়সভিত্তিক রেকর্ডও। ২০০৭ সালের ১০ মার্চ বার্সেলোনার হয়ে ১৯ বছর ২৫৯ দিন বয়সে নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন মেসি। তার চেয়ে ২৩১ দিন কম বয়সে হ্যাটট্রিক করে এবার আলোচনায় উঠে এলেন স্বদেশি মাস্তানতুনো।
বার্তা নিউজ/ আরএফই












