ঘটনাটি ঘটে সোমবার (১০ই এপ্রিল ) রাতে এ নগরীর আকুয়া দক্ষিনপাড়া এলাকায়। নিহতের নাম নাহিদ (২৫)। এ ঘটনায় অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, নগরীর আকুয়া দক্ষিনপাড়া এলাকার হৃদয় ও নিহত নাহিদ একে অপরের বন্ধু । তারা এক সঙ্গে চলাফেরা করতেন। সম্প্রতি হৃদয়ের কাছ থেকে ১০০ টাকা ধার নেয় নাহিদ। সময় মতো ধারের টাকা পরিশোধ নিয়ে ঘটনার দিন দুই জনের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের পেটে আঘাত করে। এতে নাহিদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পরপরই অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন ওসি।














