এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের নৌ ও আকাশ প্রতিরক্ষা বাহিনী শত্রুপক্ষের বিরুদ্ধে এই বড় ধরনের আঘাত হেনেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, চারটি ট্যাংকার হরমুজ প্রণালীর দক্ষিণাংশে একটি নিষিদ্ধ রুট অতিক্রম করার চেষ্টা করার সময় নৌ-মাইনের সঙ্গে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয় এবং সেগুলোতে এখনো আগুন জ্বলছে।
আইআরজিসি আরও জানায়, আজ ভোর সাড়ে ৪টার দিকে হরমুজ প্রণালীর আকাশে একটি নতুন ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সফল অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের ৫৬তম এমকিউ-৯ ড্রোনটি ভূপাতিত করে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট।
বিবৃতিতে বলা হয়, আইআরজিসি যোদ্ধারা যেকোনো আগ্রাসী পদক্ষেপের জবাবে চূড়ান্ত আঘাত হানতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।













