সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। গুরুত্বপূর্ণ এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
এই আয়োজনে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
নবায়নযোগ্য জ্বালানি খাতের এই বৃহৎ আয়োজনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তরের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বার্তা নিউজ/এফএইচআর














