ফরাসি কোচের মতে, স্পেনের প্রথম ম্যাচের কথা ভুলে গেলে দেখা যাবে তারা প্রতিটি ম্যাচেই নিজেদের টুর্নামেন্টের ফেবারিট হিসেবে প্রমাণ করেছে। স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে না চাইলেও, দলটিকে নিয়ে মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দেন দেশম। স্পেনের ভারসাম্যপূর্ণ খেলার প্রশংসা করে তিনি আরও বলেন, তারা যেমন দারুণ আক্রমণ করে, তেমনি রক্ষণেও চমৎকার; যার প্রমাণ গত ৬ বা ৭ ম্যাচে তাদের মাত্র একটি গোল হজম করা।
তবে দেশমের এমন মন্তব্যের কথা জেনে সংবাদ সম্মেলনে হাসিতে ফেটে পড়েন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফেবারিটের তকমা গায়ে না মেখে তিনি জানান, কে তাদের ফেবারিট বলল বা বলল না, তাতে কিছুই যায়-আসে না, কারণ এসব আলোচনা মাঠের খেলায় কোনো প্রভাব ফেলে না। অন্য সেমিফাইনালের মতো এই ম্যাচেও দুটি দুর্দান্ত দল পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের চোট পাওয়ার ঘটনায় সমর্থকদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা দূর করেছেন দেশম। তিনি নিশ্চিত করেছেন যে এমবাপ্পে এখন সম্পূর্ণ সুস্থ এবং স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালে মাঠে নামার জন্য শতভাগ ফিট রয়েছেন।
বার্তা নিউজ/এফএইচআর













