সাবেক কুর্দি যোদ্ধা সামি শেখমুস হিসো হত্যার প্রতিবাদে চলতি সপ্তাহে শহরটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় কারাগারেও দাঙ্গা শুরু হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দাঙ্গার সময় বন্দিরা কারাগারের একটি ভবনে আগুন ধরিয়ে দেন। পরে আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি আবাসিক কক্ষে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দাঙ্গার ঘটনায় সাত বন্দি মারা গেছেন। দগ্ধ অথবা ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা নয়জন।
সূত্র: আরব নিউজ
বার্তা নিউজ/এসএফএল














