সিঙ্গাপুরে বিশেষায়িত চিকিৎসার জন্য যাওয়া এই কর্মকর্তার সঙ্গে একটি চিকিৎসক দল ও একজন অ্যাটেনডেন্ট রয়েছেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে একই ঘটনায় তাসনিম রিফাত ও আবু বকর সিদ্দিক পিয়াস নামের দুই সেনাসদস্য নিহত হন। ট্যাংকের ফায়ারিং অনুশীলনের সময় ঠিক কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তা নিউজ/এফএইচআর











