বর্তমানে সরকারি ও বেসরকারি চিকিৎসা সেবার মানের তুলনামূলক চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে সরকারি এবং বেসরকারি চিকিৎসা ব্যবস্থার মধ্যে এক ধরনের প্রতিযোগিতা বিরাজ করছে।
বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান বেশ উন্নত। তবে সরকারি চিকিৎসা ব্যবস্থা কিছুটা পিছিয়ে থাকলেও সরকার এই ব্যবধান কমিয়ে আনতে এবং সেবার মান বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, এবারের বাজেটে স্বাস্থ্যখাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর আওতায় আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যখাতের উদ্যোক্তাদেরও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও গুরুত্ব প্রদান করা হচ্ছে।
বার্তা নিউজ/আরপিডি














