পররাষ্ট্রসচিব জানান, এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন মোট ৩৫ জন। প্রতিনিধিদলে চারজন মন্ত্রী ও দুজন রাজনৈতিক নেতা রয়েছেন। এর মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন। রাজনৈতিক প্রতিনিধি হিসেবে থাকছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ও ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি যুক্তরাষ্ট্র থেকেই সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সফরের ব্যাপ্তির চেয়ে সময়ের উপযুক্ত ব্যবহারই বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, একটি কার্যকর সফরের জন্য ঠিক যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততটা সময়ই সেখানে অবস্থান করবেন।
বার্তা নিউজ/এফএইচআর







_original_1789818270.webp)






