শনিবার রাত ৯টা থেকে রবিবার (১২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার কারণে উল্লেখিত অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকার নৌযান ও জনসাধারণকে এই সময়ে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
বার্তা নিউজ/পিআরএএন













