সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন দিক ও সফলতার বিষয়ে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন। পাশাপাশি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।
উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির বিশেষ আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। অত্যন্ত ফলপ্রসূ এই সফর শেষে গত ৩০ অক্টোবর তিনি দেশে ফিরে আসেন।
বার্তা নিউজ/এফএইচআর














