বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে শার্শা উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর আমতলা মোড় ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে একটি কাঁচা রাস্তার পাশে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হকের নেতৃত্বে এসআই আশীষ সরকার ও এসআই শেখ আল আমিনসহ পুলিশের একটি দল শিকারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে স্থানীয় জামাল হোসেনের (৫০) ধানক্ষেত থেকে পালিয়ে যাওয়া দুই ব্যক্তির ফেলে রাখা একটি পুরোনো দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করে জব্দতালিকামূলে জব্দ করা হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে তাঁদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বার্তা নিউজ/এমকেএ





.webp)





