সোমবার (৩ আগস্ট) রাতে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আদেশে প্রীতম বড়ুয়াসহ আরও কয়েকজন বন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
এর আগে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানে প্রায় ১ হাজার ২০০ ফলন্ত কমলা গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। বার্তা নিউজে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ২২ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানকে প্রধান করে তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অপর দুই সদস্য হলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনা আক্তার এবং সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম। তবে তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি।
বার্তা নিউজ/এমএনকে







.webp)





