স্থানীয়রা জানান, বাড়ির পাশের এলাকায় খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় আরিসা। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে। পরে প্রথমে বামুন্দীর একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে শিশুটিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
বার্তা নিউজ/এসডব্লিউএন














