চলতি সপ্তাহের শুরুর দিকে আয়োজিত ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইনের হাতে ওঠে বর্ষসেরার ট্রফি। তবে একই সময়ে সমর্থকদের ভোটে ব্যালন ডি’অরের ইতিহাসের সেরা পারফরম্যান্স বেছে নিতে ‘দ্য বোট’ শীর্ষক একটি বিশেষ ক্যাটাগরির ভোট গ্রহণ চলছিল। অতীতের স্মরণীয় সব ব্যালন ডি’অর জয়ী মৌসুমগুলোর মধ্যে কোনটি সবচেয়ে সেরা, তা নির্ধারণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়।
স্বাভাবিকভাবেই এই তালিকায় আধিপত্য বিস্তার করেন যৌথভাবে ১৩টি ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ক্যারিয়ারজুড়ে তিনটি ব্যালন ডি’অর বেশি পাওয়ার সুবাদে মেসি এগিয়ে থাকলেও সমর্থকদের রায়ে ‘বোট’ খেতাবটি নিজের করে নেন রোনালদোই।
২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পর্তুগিজ ফরোয়ার্ডের ঐতিহাসিক ব্যালন ডি’অর জয়টিকে ইতিহাসের সর্বকালের সেরা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এই তালিকায় রোনালদোর ঠিক পরেই দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন ২০১২ সালে রেকর্ড গড়া মেসি।
সূত্র: ইয়াহু স্পোর্টস
বার্তা নিউজ/এসভিএন














