আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলা জামায়াতের নতুন সেক্রেটারি এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া দলটির সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন-এর স্থলে নতুন জেলা সহকারী সেক্রেটারি হিসেবে মোমিন বিশ্বাস-এর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার আমির খন্দকার এ কে এম আলী মহসিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘শ্রদ্ধেয় দায়িত্বশীল, আসসালামু আলাইকুম। আশা করি সুস্থতার সাথে দ্বীনি দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের আলোকে মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিরত রোকন ভাইদের রোকনিয়াত মুলতবি থাকবে। সে মোতাবেক আমাদের জেলা সংগঠনের সেক্রেটারি জনাব সুজাউদ্দিন জোয়ার্দ্দারের স্থলে কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব এনামুল হক, ইনশাআল্লাহ এবং সহকারী সেক্রেটারি জনাব মাজহারুল হক মমিন-এর স্থলে নতুন জেলা সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোমিন বিশ্বাস, ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা ভাইদের তাঁর দ্বীনের জন্য কবুল করুন।’
পদ হারানোর ব্যাপারে কুষ্টিয়া জেলা জামায়াতের সদ্য সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতরা কোনো দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। এ কারণে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে তাঁর মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই। তিনি আরও জানান, জেলা জামায়াতের সেক্রেটারি পদ লাভের আগেই তিনি বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে গঠনতন্ত্রের এই ধারাটি তখন শিথিল ছিল বিধায় সে সময় তাঁর সেক্রেটারি পদ পেতে বাধা হয়নি।
বার্তা নিউজ/ এসভিএন














