আজ শনিবার (২৭ জুন) হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ মৃত চার শিশুর মধ্যে তিনজনের বয়স চার মাস এবং একজনের বয়স আট মাস।
চলতি মাসেই তাদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। গতকাল দুপুর ও রাতের বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মমেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ৯৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন শিশুকে এই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বার্তা নিউজ/টিবিএ














