সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মহানগর জামায়াতের এক জরুরি সভায় বিষয়টিকে ‘নৈতিক স্খলনজনিত অপরাধ’ হিসেবে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মো. শহীদুল্লাহ নগরীর নতুন বাজার থানা শাখার রুকন এবং নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার একজন অফিস সহকারী।
সোমবার সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাতে শহীদুল্লাহ দাবি করেন, এটি তার স্ত্রীর সঙ্গে কাটানো একান্ত ব্যক্তিগত মুহূর্তের ভিডিও। তিনি আশঙ্কা করছেন, অজ্ঞাত কোনো ব্যক্তি শত্রুতাবশত তার মোবাইল ফোন থেকে এটি চুরি করে ছড়িয়ে দিয়েছে। ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান তার পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নেতা ঘটনাটিকে তার সম্পূর্ণ ব্যক্তিগত দাবি করেছেন এবং এর বিরুদ্ধে সাইবার আইনে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বার্তা নিউজ/পিআরএএন














