জানা গেছে, তিনি রোববার (৯ আগস্ট) আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, স্নিগ্ধা চৌধুরী একজন বিতর্কিত মডেল ও অভিনেত্রী। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকলেও তার চলাফেরায় রয়েছে বিলাসিতা।
অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে আরও বলা হয়, মাত্র দুইটি সিনেমায় অভিনয় করেছে স্নিগ্ধা। ‘রাস্তা’ ও ‘প্রেশার কুকার' নামে দুটি সিনেমার মধ্যে একটি এখনও মুক্তি পায়নি। হাতে গোনা কয়েকটা বিজ্ঞাপন ও র্যাম্প শো করলেও তিনি কোটি টাকার গাড়ি ব্যবহার করেন। বিলাসবহুল বাসায় থাকেন। ব্ল্যাকমেইলিং করে অবৈধ সম্পদের মালিক হন তিনি।
অভিযোগে আরও বলা হয়, এছাড়াও মাদক ও স্বর্ন চোরাচালানের সাথে জড়িত স্নিগ্ধা একাধিক দেশের শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছেন মইনুদ্দিন আহমেদ।
বার্তা নিউজ/এসডব্লিউএন












