ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহত ওই নারীর নাম সুগনি বাই ধুরভে (৩০)। তিনি বালাঘাট জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত খাপা রেঞ্জের পারাপুর বাইগাতোলা গ্রামের বাসিন্দা। গ্রামবাসীরা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে নিজ কুঁড়েঘরে ঘুমিয়ে ছিলেন সুগনি বাই। এ সময় লোকালয়ে ঢুকে পড়া একটি বাঘ তার মাথা কামড়ে ধরে টেনে নিয়ে যেতে থাকে।
হামলার সময় পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা টর্চলাইট নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। মানুষের উপস্থিতি টের পেয়ে বাঘটি বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে গুরুতর আহত অবস্থায় সুগনি বাইকে ফেলে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাইহার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাইহার হাসপাতালের ব্লক মেডিকেল কর্মকর্তা ডা. অনন্ত লিলহারে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মর্মান্তিক এই ঘটনার পর থেকে পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বাঘটির গতিবিধি পর্যবেক্ষণের জন্য নজরদারি বাড়িয়েছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার এবং রাতের বেলায় ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।













.webp)
