এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হলে তিনটি যানবাহনের ছয়জন আরোহী গুরুতর আহত হন।
আহতরা হলেন প্রাইভেটকারযাত্রী মীর জসিম উদ্দিন, তাঁর স্ত্রী সালেহা বেগম ও মা কামরুনেছা, মোটরসাইকেলচালক মাইনুল ইসলাম, অটোরিকশাচালক সুমন মিয়া এবং অটোরিকশাযাত্রী রাসেল। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করে থানায় নিয়ে এসেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বার্তা নিউজ/এমএনকে












