লরির সহকারী বেলাল হোসেন জানান, ভোর ৩টার দিকে সিলেটের শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার ব্রিজে পৌঁছালে সরু রাস্তার কারণে গাড়ির গতি কমানো হয়, এই সুযোগে ৪-৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং সামনের কাঁচ ভেঙে চালককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
গুরুতর আহত হয়েও চালক জামাল, সহকারীকে গাড়ি না থামিয়ে চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং তীব্র আতঙ্কের মধ্যে বেলাল গাড়ি চালিয়ে ফেনী পর্যন্ত পৌঁছালেও অতিরিক্ত রক্তক্ষরণে পথেই জামালের মৃত্যু হয়।
পরে অন্য চালকদের সাথে যোগাযোগ করে তিনি লরিটি মিরসরাইয়ের ফারদিন মডেল পাম্পে নিয়ে আসেন। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, খবর পেয়ে তারা লরি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। তবে যেহেতু মূল ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেছে, তাই পরবর্তী সকল আইনি ব্যবস্থা সংশ্লিষ্ট থানা গ্রহণ করবে।
বার্তা নিউজ/আরপিডি













