বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংস্থাটি বাংলাদেশে তাদের সহযোগী ও দাতা সংস্থা এবং অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের অবদান তুলে ধরতে এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অস্থির এই বৈশ্বিক পরিস্থিতিতে নারীর মানসিক স্বাস্থের প্রতি গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, একটি সুন্দর দেশ গড়তে ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের কাজ করতে হবে। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং অ্যালায়েন্স ফাইনান্স পিএলসি, যারা এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে।
বার্তা নিউজ/কেএলডি













