ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স বা অনুমোদন ছাড়াই ভাষা শিক্ষার আড়ালে বছরের পর বছর ধরে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। এ বিষয়ে তাদের বারবার সতর্ক করা হলেও তারা তা আমলে নেয়নি। সংবাদ সংস্থাটির প্রতিবেদনে অভিযোগ করা হয়, ভাষা শিক্ষার নাম ব্যবহার করে কেন্দ্রটি মূলত ইরান ও ইসলামি সংস্কৃতি-বিরোধী বিভিন্ন গোপন প্রকল্প বাস্তবায়ন করছিল, যা দেশের জাতীয় নিরাপত্তার পরিপন্থী। এমনকি, তারা ইরানের মেধাবী নাগরিকদের চিহ্নিত করে তাদের দেশত্যাগে উৎসাহিত ও সহায়তা করার মতো কাজও করছিল বলে দাবি করা হয়েছে।
ইরানের এই পদক্ষেপের বিষয়ে ফ্রান্সের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি এই দুই দেশের মধ্যে বেশ কূটনৈতিক টানাপোড়েন চলছে। নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে তেহরান ফরাসি কূটনীতিকদের বহিষ্কার করেছিল। এর জেরে গত মাসে ফ্রান্সও পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানি কূটনীতিকদের তাদের দেশ থেকে বহিষ্কার করে।
সূত্র: আনাদোলু এজেন্সি
বার্তা নিউজ/এসভিএন













