রবিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার উপায়-এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্প্লিটপে মূলত কমিউনিটি ব্যাংক পিএলসি-এর ‘বাই নাও, পে লেটার’ (বিএনপিএল) সেমিস্টার ফি পেমেন্ট সলিউশনের প্রযুক্তিগত সুবিধা প্রদানকারী পার্টনার হিসেবে কাজ করছে।
এই চুক্তির আওতায় শিক্ষার্থীরা প্রাথমিকভাবে উপায়-এর মাধ্যমে বিএনপিএল আবেদন-সংক্রান্ত ফি জমা দিয়ে কমিউনিটি ব্যাংক পিএলসি-এর সেমিস্টার ফি অর্থায়নের জন্য আবেদন করতে পারবেন। ব্যাংকের অনুমোদন সাপেক্ষে যোগ্য শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন, যার মাধ্যমে তারা ব্যাংক কর্তৃক অনুমোদিত শর্তানুযায়ী কিস্তিতে নিজেদের সেমিস্টার ফি পরিশোধ করার সুযোগ পাবেন। গত আগস্ট মাসে কমিউনিটি ব্যাংক পিএলসি-এর সঙ্গে সম্পাদিত চুক্তির ভিত্তিতে স্প্লিটপে এই সেবার প্রযুক্তিগত সুবিধা প্রদান করছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপায়-এর হেড অব কর্পোরেট সেলস সাজ্জাদ আলম এবং স্প্লিটপে-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের মাহমুদ পুলক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপায়-এর হেড অব টেকনোলজি মামুন রেজা খান, হেড অফ হিউমান রিসোর্সেস অর্পণ কুমার সাহা, হেড অব প্রাইভেট এডুকেশন মো. মুরাদ হাসান, নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফ্যাকাল্টি মেম্বার স্যামুয়েল মুরসালিন, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) আফনান ইউসুফ এবং স্প্লিটপে-এর ডিরেক্টর মীর মুতাসিম হোসাইনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে শিক্ষার্থী ও তাদের পরিবার আর্থিকভাবে আরও বেশি সুবিধা পাবেন। এর পাশাপাশি শিক্ষা খাতে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার ও প্রাপ্যতা আরও বৃদ্ধি পাবে। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ে এই সেবাটি চালু করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বার্তা নিউজ/আরএসএল




.webp)


.webp)
.webp)





