বিশ্বকাপের অংশীদারি বিক্রির এই প্রস্তাব বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা সেসময় সাফ জানিয়ে দেয়, এই পরিকল্পনা বাতিল না হলে তারা ফিফার সব প্রতিযোগিতা বয়কট করবে। তীব্র চাপের মুখে গত আগস্টে পুরো প্রক্রিয়ার জন্য ক্ষমা চান ইনফান্তিনো। ফিফার ব্যবস্থাপনা পর্ষদ বিষয়টি পর্যালোচনার প্রতিশ্রুতি দিলেও কারা এর তদন্ত করছে, তা এখনো স্পষ্ট করা হয়নি।
বিশ্বকাপ বিক্রির নথির পাশাপাশি মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নথিপত্রও চেয়েছেন হিউইট। জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ফোনকলের পরই ফিফা সভাপতি বালোগানের ওই নিষেধাজ্ঞা স্থগিত করেছিলেন।
এসব বিতর্কিত সিদ্ধান্তে ফিফা সভাপতির ওপর থেকে পুরোপুরি আস্থা হারিয়েছে উয়েফা। তারা ইতোমধ্যে বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথিপত্র পেতে যুক্তরাষ্ট্রের আদালতে আইনি আবেদন করেছে। পাশাপাশি আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে ইনফান্তিনোর বিপক্ষে একজন যোগ্য প্রার্থী দাঁড় করানোর ঘোষণাও দিয়েছে সংস্থাটি। আগামী ১৮ নভেম্বরের মধ্যে সভাপতি পদের প্রার্থীদের নাম জমা দেওয়ার শেষ সময়। তবে এত সমালোচনা ও চাপের মধ্যেও চলতি মাসের শুরুতে পুনরায় ফিফা সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো।
সূত্র: আল জাজিরা
বার্তা নিউজ/এসভিএন
.webp)










.webp)

