২০০৮ সালে ভ্রমণের উদ্দেশ্যে ভারতে গিয়ে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হন বাদল। ভুল বিচারের শিকার হয়ে যাবজ্জীবন কারাদণ্ড মাথায় নিয়ে এক যুগেরও বেশি সময় তিহার জেলে কাটান তিনি। ২০১৮ সালে বন্দি-বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরলেও এখনো তিনি বাংলাদেশের কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। এর মধ্যেই ছেলের ফেরার অপেক্ষায় মৃত্যুবরণ করেছেন তার বাবা। লেখক রাহিতুল ইসলাম জানান, এই উপন্যাসে উঠে এসেছে জেলখানার অমানবিক নির্যাতন, ফরাসি তরুণী জুলির নিঃস্বার্থ প্রচেষ্টা, মানবাধিকার কর্মীদের লড়াই এবং বিচারব্যবস্থার অসংগতির চিত্র। এটি কেবল একটি উপন্যাস নয়, বরং এক সাধারণ যুবকের হারানো জীবনের প্রামাণ্য দলিল।
প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বইটির দাম রাখা হয়েছে ২৮০ টাকা। বর্তমানে প্রথমা ডটকম ও রকমারিসহ দেশের শীর্ষস্থানীয় অনলাইন বুকশপগুলোতে বইটি প্রি-অর্ডার করা যাচ্ছে।













