শুধু ডোনাহিউ নন, ওই ম্যাচে সহকারী ভিএআর হিসেবে দায়িত্ব পালন করা ব্লেক অ্যানট্রোবাসও পরবর্তী রাউন্ডে কোনো ম্যাচে দায়িত্ব পাচ্ছেন না। রেফারিং সংস্থা প্রো রেফ এক বিবৃতিতে স্বীকার করেছে, হালান্ডের গোলটি বৈধ ঘোষণা করার ক্ষেত্রে ভিএআরের সিদ্ধান্ত ভুল ছিল।
প্রধান রেফারিং কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব ও তার ব্যবস্থাপনা দল এই সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক বিরতির আগে ডোনাহিউ ও অ্যানট্রোবাস-কেউই আর কোনো ম্যাচে দায়িত্বে ফিরবেন না।
দ্বিতীয়ার্ধে হালান্ডের করা গোলটি প্রথমে অফসাইডের কারণে বাতিল করেছিলেন মাঠের কর্মকর্তারা। পরে ভিএআর পর্যালোচনায় নরওয়েজিয়ান স্ট্রাইকারকে অনসাইড হিসেবে বিবেচনা করা হয় এবং গোলটি বৈধ ঘোষণা করা হয়।
তবে ম্যাচের পর রেফারিং সংস্থা জানায়, ভিএআর পর্যালোচনায় এনজো ফের্নান্দেজের প্রভাব যথাযথভাবে বিবেচনা করা হয়নি। ফের্নান্দেজ অফসাইড অবস্থান থেকে বল খেলার চেষ্টা করেছিলেন, যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
ফলে হালান্ডের গোলটি বহাল রাখার সিদ্ধান্তকে ভুল হিসেবে স্বীকার করেছে রেফারিং সংস্থা। সেই ভুলের জেরেই আগামী সপ্তাহের প্রিমিয়ার লিগে দায়িত্ব হারিয়েছেন ম্যাচটির দুই ভিএআর কর্মকর্তা।
বার্তা নিউজ/ আরএফই














