শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পরিবহনটির ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম (বাবুল খান) স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। নোটিশ অনুযায়ী, বহিষ্কারাদেশ রোববার (২০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
নোটিশে বলা হয়, সুজন, রুবেল ও পাশার বিরুদ্ধে বাস চালানোর সময় টিকটক ভিডিও তৈরির অভিযোগ রয়েছে। অন্যদিকে মনজিল, মিজান, আরিফ ও আকাশের বিরুদ্ধে বাস অতিরিক্ত লোকাল করার অভিযোগ আনা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, কিছু চালক ও সেবক দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। শৃঙ্খলা বজায় রাখা ও যাত্রীসেবা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই সঙ্গে বহিষ্কৃত চালকদের দিয়ে কোনো বাস না চালানোর জন্য সংশ্লিষ্ট বাসমালিকদের সতর্ক করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, কোম্পানির অনুমতি ছাড়া তাদের দিয়ে বাস চালানো হলে সংশ্লিষ্ট বাসও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
উল্লেখ্য, অনন্যা ক্লাসিক পরিবহন কিশোরগঞ্জের গাইটাল বাসস্ট্যান্ড থেকে ঢাকার মহাখালী রুটে চলাচল করে। সম্প্রতি এ পরিবহনের কয়েকটি বাসের চালকদের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
বার্তা নিউজ/এসডব্লিউএন
.webp)











