স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে প্রতিবেশীরা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা আশপাশের মানুষকে জানান। পরে খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে একই পরিবারের ওই তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহগুলোর অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, দুই-এক দিন আগে তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনাস্থল থেকে পুলিশ ও অপরাধ তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।’
বার্তা নিউজ/ এসভিএন












.webp)
