সাবেক এই ফিফা সভাপতি পদপ্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় জানান, চলতি বছর ভিসা সমস্যা, কর সংক্রান্ত জটিলতা এবং ফিফা আরব কাপের বকেয়া প্রাইজমানির বিষয়ে জর্ডান ফিফার কাছে সহায়তা চেয়েছিল।
তবে ইনফান্তিনোকে সমর্থন না দেওয়া পর্যন্ত ফিফা এই বিষয়গুলোতে কোনো সাহায্য করতে অস্বীকৃতি জানায় এবং মৌখিকভাবে জানানো হয় যে ইনফান্তিনোকে সমর্থন দিলে সমস্যাগুলোর সমাধান সহজ হবে। প্রিন্স আলি অনৈতিক এই দাবির সামনে নতি স্বীকার না করার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।
এই অভিযোগ এমন এক সময়ে এলো যখন ফিফার ব্যবসায়িক স্বত্ব বিক্রির এক বিতর্কিত পরিকল্পনা নিয়ে ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার ফুটবল সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়েছেন ইনফান্তিনো।
ফিফার অভ্যন্তরীণ শীর্ষ কর্তারাও তার এই বিতর্কিত উদ্যোগের সমালোচনা করে দূরত্ব বজায় রাখছেন। তীব্র চাপের মুখে ইনফান্তিনো তার ওই প্রকল্প থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন এবং একাধিক ফুটবল সংস্থা আগামী নির্বাচনে তার প্রতি সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এই ঘোলাটে পরিস্থিতির মধ্যেই প্রিন্স আলির এই বিস্ফোরক মন্তব্য ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়িয়ে দিল।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস












