সকাল আটটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়ক হয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রম করার সময় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বতঃস্ফূর্ত অভ্যর্থনা জানান ফরিদপুরের স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীরা। বিশেষ করে ভাঙ্গার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ।
এ সময় নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে এবং সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে অপেক্ষমাণ বিপুল জনতার এই উচ্ছ্বাসের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের ভেতর থেকে হাত নেড়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
বার্তা নিউজ/আরপিডি













