দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সংবাদপত্র 'রডং সিনমুন'-এ গত রবিবার প্রকাশিত এক স্বাস্থ্য নির্দেশিকায় এই পরামর্শ দেওয়া হয়। পিয়ংইয়ং জেনারেল হাসপাতালের একজন জ্যেষ্ঠ চিকিৎসকের বরাত দিয়ে ওই প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, তীব্র গরম ও হিটস্ট্রোকের কারণে হৃদরোগ, ডায়াবেটিস এবং থাইরয়েডের সমস্যা আরও চরম আকার ধারণ করতে পারে।
তাই শরীর ঠান্ডা রাখতে তরমুজ, শসা ও মুগ ডালের পাশাপাশি অত্যন্ত পুষ্টিকর খাবার হিসেবে কুকুরের মাংসের স্যুপ, মাছ ও লাল মটরশুঁটির পোরিজ (জাও ভাত বা নরম খিচুড়ি জাতীয় খাবার) খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, গত ২৭ জুলাই থেকে পিয়ংইয়ংয়ে টানা গ্রীষ্মমণ্ডলীয় রাত অনুভূত হচ্ছে, যেখানে রাতের তাপমাত্রাও ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকছে। উত্তর কোরিয়ার কিছু অংশে আগামী শনিবার পর্যন্ত 'উচ্চ তাপমাত্রা সতর্কতা' জারি করা হয়েছে, যেখানে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: ব্যাংকক পোস্ট
বার্তা নিউজ/ এসভিএন












