রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং চলমান অস্থিরতা সামাল দিয়ে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে করণীয় নির্ধারণ নিয়েই মূলত সেখানে আলোচনা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বার্তা নিউজ/এসভিএন














