মঙ্গলবার (৩ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সহ-দপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আইনজীবী মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত (সম্রাট)।
নোটিশে বলা হয়, সম্প্রতি ঢাকার একটি জনসভায় এ্যানীকে নিয়ে বক্তব্য দেন নাসির উদ্দিন পাটোয়ারী। নোটিশে উদ্ধৃত বক্তব্যের একটি অংশে তিনি বলেন, ‘এই যে সন্ত্রাসী গোষ্ঠী আছে... জায়গায় এ্যানী চৌধুরীর ফোন কল যায় না, যে আমারে টাকা পাঠায়।’
নোটিশদাতার দাবি, বক্তব্যটি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত ৩০ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনে, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারিত হয়। এতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ্যানীর ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে অভিযোগ করা হয়।
নোটিশে দাবি করা হয়, ওই বক্তব্য ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অপরাধের পর্যায়ে পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।
বার্তা নিউজ/আরএসএল














