মালাকান্দ বিভাগের ডিআইজি সৈয়দ ফিদা হুসাইন জানান, একজন আত্মঘাতী হামলাকারী কাবাল পুলিশ স্টেশনের ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। তবে প্রবেশপথে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে সাহসিকতার সাথে বাধা দেন। এ সময় উপায় না পেয়ে হামলাকারী স্টেশনের ফটকের কাছেই নিজের সাথে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।
সোয়াতের ডিপিও মুহাম্মদ ওমর জানিয়েছেন, শক্তিশালী এই বিস্ফোরণটি মূলত কাবাল চকের কাছাকাছি ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে একটি খণ্ডিত মস্তক উদ্ধার করা হয়েছে, যা ওই সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ডিআইজি আরও জানান, বিস্ফোরণের সময় ওই এলাকায় স্থানীয় যুবকদের একটি প্রতিবাদ কর্মসূচি চলছিল, যার ফলে হতাহতের ঘটনা বেশি ঘটেছে। এই আকস্মিক হামলায় আরও বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে গভীর আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: জিও নিউজ
বার্তা নিউজ/পিআরএএন













.webp)